,

শাহরুখ খান নেই!

news-image

১৯৯৩ সালের ‘ডর’ ছবির রাহুল'র কথা মনে আছে সবার। অবশ্য মনে থাকারই কথা। কারণ নায়ক হয়েও যে খলনায়কের চরিত্র এতো সুন্দর ফুটিয়ে তুলতে পারে তা তখন বোঝা গেছে। আর সেই কাজটি করে বাস্তবে সাফল্যের আরও একধাপ এগিয়ে গিয়েছিলেন পর্দার রাহুল। আর সেই রাহুল আর কেউ নন স্বয়ং শাহরুখ খান। কিং খানের জন্য ছবিটি একটি অন্য মাত্রা পেয়েছিল। আর সেই সংলাপ ‘ককককিরণ’ আজো মানুষের মুখে মুখে রয়ে গেছে। 
চব্বিশ বছর পার হয়ে গেছে তার পরও মানুষ সেই রাহুলের কথা ভুলতে পারেন নি। তাও আবার সেই রাহুল এখন বলিউড কিং বলে কথা। দুই যুগ পর আবারো বলিউডে ফিরছে ‘ডর’। কিন্তু এই ছবির রিমেকে যে নেই শাহরুখ খান। বরং তার ভূমিকাতেই অভিষেক হচ্ছে করণভীর বোহরা।
ছোটপর্দায় ইতিমধ্যেই জনপ্রিয় মুখ করণবীর বোহরা। ‘কবুল হ্যায়’ টেসি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ছোট পর্দা থেকে বড় পর্দা পা রাখতে চলেছেন তিনি। আর অভিষেকেই বলি-বাদশার ভূমিকায় দেখা যাবে তাকে। নিজের এই ভূমিকা নিয়ে বেশ নার্ভাসই করণবীর। এখনই এ প্রজেক্ট নিয়ে বিশেষ কিছু বলতে চান না তিনি।
ছবিতে করণবীর বোহরা
জানা গিয়েছে, ‘জনম’ নামে বলিউডের এই ব্লকব্লাস্টারটির রিমেক করা হবে। পরিচালনায় থাকবেন ছোট পর্দার পরিচালক ললিত মোহন। মহেশ ভাটকে এ ছবির প্রযোজনার জন্য অনুরোধও করা হয়েছে। জুহি এবং সানি দেওলের ভূমিকায় কে থাকবেন তাও ঠিক হয়নি।
শোনা যাচ্ছে খুব শিগগিরই এই ছবির প্রি প্রোডাকশেনর কাজ শুরু হবে। আর ক’দিন পরেই ৫০-এ পা দেবেন বলি বাদশা।  আর এ ছবি যেন শাহরুখকে সম্মান জানিয়েই। তবে শাহরুখ তার ছবির রিমেক নিয়ে এখনও কিছু জানাননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ