,

হামলাকারীরা জামায়াত-বিএনপির অংশ: হানিফ

news-image

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই প্রকাশনা সংস্থার অফিসে হামলার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি বিভিন্ন নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। এরা জামায়াত-শিবির বিএনপির খণ্ডিত অংশ, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আজকে ব্লগারদের উপর হামলা হয়েছে এটা তাদেরই অংশ।’ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্লগারদের বা মুক্তচিন্তার মানুষদের উপর হামলাকারীরা দেশ ও সরকারকে অস্থীতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়।’ 
এর আগে দুপুরে রাজধানীর লালমাটিয়ায় অভিজিত্ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর বিকালে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অপর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা