,

লন্ডনে বিএনপির সভায় আজ বক্তব্য দিবেন খালেদা জিয়া

news-image

লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় স্থানীয় সময় আজ রবিবার বিকাল ৫টায় বক্তব্য রাখাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি দিলীয় নেতা-কর্মীদের দিক-নির্দেশনা দিবেন। তবে এ আলোচনা সভা কোথায় হবে তা গতকাল শনিবার পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এসময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। যুক্তরাজ্য বিএনপির নেতারা গত মঙ্গলবার এক জরুরি সভায় এই আলোচনা সভা করার সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, আলোচনা সভার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভায় সাংবাদিক, পেশাজীবীসহ প্রায় ১ হাজারের বেশি নেতা-কর্মী থাববেন।
 
দলীয় সূত্রে জানা গেছে, গত ঈদের দিনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশৃংখলা ও হট্টগোলের কারণে এবারের সভা আয়োজনে শৃংখলা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য বিএনপি। মোতায়েন করা হবে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। আমন্ত্রণপত্র ছাড়া সভায় কাউকে প্রবেশ করতে না দেয়ার পরিকল্পনা নিয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা