‘সরকারের একটি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এই হামলা’
সরকারের একটি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় একের পর এক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্লগার ও লেখকদের ওপর হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।তিনি বলেছেন, এই গোষ্ঠী শুধু বাংলাদেশিদের নয়, বিদেশিদেরকেও হত্যা করছে।শুদ্ধস্বর কার্যালয়ে তিন লেখক-ব্লগারকে কুপিয়ে জখম করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইমরান।
তিনি বলেন,“ আপনারা দেখেছেন, এটা শুধু ব্লগার হত্যা নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ওপর হামলা। সরকার এ ধরনের হত্যা ও হামলার ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।”
শীর্ষ নিউজ











