,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় শিবু হরিজন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।আজ শনিবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শোকলাল দাস (৫০), কাদির মিয়া (৫০), এলাহী মিয়া (৫০) ও কালাম মিয়া (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহরের পৌরসভা কার্যালয়ের পাশের সুইপার কলোনি থেকে এক ব্যবসায়ীসহ চার মাদকসেবীকে আটক করা হয়।
বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদক ব্যবসায়ী শিবুকে এক বছরের কারাদণ্ড ও আটক চার মাদকসেবীকে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে