,

ঝটপট ওজন কমানোর ১০টি টিপস

news-image

শুধু খাবারে পরিবর্তন করলে চলবে না। সঠিক ওজন ও সুস্থ শরীর বজায় রাখতে গেলে খাবারের সঙ্গে সঙ্গে বদলাতে হবে খাবারের পরিমান ও খাওয়ার সময়ও। জেনে নিন সঠিক খাওয়ার কিছু নিয়ম।
 
অনেক সময়ই আমরা পছন্দের খাবার পেলে বা বেশির খিদের চোটে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলি। এই বেশি খাওয়া থেকেই শরীরে জমে অতিরিক্ত মেদ। কিছু নিয়ম মানলেই বেশি খাওয়ার অভ্যেস কাটানো যায়।
 
১. শুধুমাত্র খিদে পেলেই খান। খেতে ইচ্ছে হলেই যখন তখন যা খুশি খেয়ে নেবেন না। যদি শরীরের সেই সময় খাবারের প্রয়োজন না থাকে তবে মেদ জমবেই।
২. নিজের শরীরের প্রয়োজনীয়তা বুঝুন। পুরো পেট পুরে খাবেন না। পেট ঠেসে ভরে যাওয়া মানেই আপনি দরকারের থেকে বেশি খেয়েছেন।
৩. পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি বেশি খান। বাদ দিন চিপস, মিষ্টি, কোল্ডড্রিঙ্কের মতো খাবার।
৪. কম সময়ের ব্যবধানে অল্প অল্প করে খেলে মেদ জমবে না।
৫. ছোট প্লেট ব্যবহার করুন। প্লেট ছোট হলে খাবারের পরিমান কমবে।
৬. গেলার আগে খাবার ভাল করে চিবিয়ে নিন। এতে পুষ্টিকর উপাদান শরীরে ভাল শোষিত হবে।
৭. অন্তত ২০ মিনিট ধরে খান। মনে রাখবেন পেট ভরেছে কিনা সেই সিগনাল মস্তিষ্কে পৌঁছতে ২০ মিনিট সময় নেয়।
৮. ব্রেকফাস্ট বাদ দেবেন না। সকালে ঠিকমতো না খেলে তার প্রভাব সারাদিনের খিদের ওপর পড়বে। ব্রেকফাস্টই সারাদিনের খিদে নিয়ন্ত্রণ করে।
৯. ফল বা মিষ্টি জাতীয় খাবার কখনই খাওয়ার পরই বা খাবারের সঙ্গে খাবেন না। ব্রেকফাস্ট বা লাঞ্চ খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর ফল খান।
১০. সূর্যাস্তের পর খাওয়ার পরিমান কমিয়ে দিন। সারাদিন ঠিকঠাক খেলে বিকেলের পর থেকে আপনা থেকেই খিদে কমে আসবে। সূর্যাস্তের পর থেকে কম পরিমানে সহজপাচ্য খাবার খান। এতে ঘুও ভাল হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে