,

চলছে লাল মোরগের ঝুঁটির প্রস্তুতি

news-image

তাকে বলা হয় বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা। শুধু বাংলাদেশ নয় পাশের দেশ ভারতেও রয়েছে এ নির্মাতার সুনাম। শিল্পের সঙ্গে কখনোই আপস করেননি। নিজস্ব ভাষা রীতি আর স্টাইল নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। শুধু তাই নয় বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের বিকাশে রয়েছে তার অন্যতম ভূমিকা। জীবনের বেশির ভাগ কাজই করেছেন টেলিভিশনের জন্য। 'ডুব সাঁতার' নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন তিনি। যে চলচ্চিত্রে জয়া আহসান প্রথমবারের মতো চলচ্চিত্রের মূল নায়িকা হিসেবে কাজ করেন।
চলছে লাল মোরগের ঝুঁটির প্রস্তুতিmorok2

দীর্ঘবিরতির পর নির্মাতা নূরুল আলম আতিক নির্মাণ করতে যাচ্ছেন তার দ্বিতীয় চলচ্চিত্র 'লাল মোরগের ঝুঁটি'। নাসির উদ্দিন ইসুফের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি নিয়েই এখন এ নির্মাতার সব ব্যস্ততা। বর্তমানে চলছে শুটিং পূর্ব প্রস্তুতি। চলচ্চিত্রের অভিনয়শিল্পী নির্বাচনে চলছে অডিশন। এ ছবির অন্যতম একটি চরিত্র ফাইটার মোরগ। সম্প্রতি সেই মোরগেরও স্ক্রিন টেস্ট নেওয়া হয় নূরুল আলম আতিকের চলচ্চিত্রের অফিসে।
 morok3

তিনি জানান এখনো, মূল অভিনেতা অভিনেত্রী নির্বাচন হয়নি। বেশ কয়েকজনের সঙ্গে কথা চলছে। শিগগিরই নির্বাচন করা হবে সকল অভিনয়শিল্পীদের। তিনি বলেন, 'আমাদের গল্পের চরিত্র অনুসারে যে ধরনের অভিনয়শিল্পী আমাদের প্রয়োজন সে রকম শিল্পীই খোঁজা হচ্ছে। কিন্তু মুশকিল হলো অভিনয়শিল্পী পাওয়াটাই কষ্ট। সব দিকে মিলে না। আশা করছি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যেহেতু গল্পটি মুক্তিযুদ্ধের তাই আমাদেরকে অনেক সচেতন থাকতে হচ্ছে সকল বিষয়ে।'

তিনি আরো জানান, আগামী জানুয়ারি থেকে এ ছবিটির শুটিং শুরু হবে। গাইবান্দা, সৈয়দপুর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হবার কথা রয়েছে।morok4
 

নূরুল আলম আতিকের উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে : সাইকেলের ডানা, চতুর্থমাত্রা, বিকল পাখির গান, জোরা ইলিশ, বনফুল, জার্নি বাই বোট, মারমেইড, যাদুর শহর, মনে মনে, চন্দ্রবিন্দু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের