,

প্রযোজকরা চেক নিয়ে অপেক্ষা করেন : সানি লিওন

news-image

সানি লিওনকে বোঝা ভার। কখনও একদম চুপ করে থাকেন। আবার কখনও বা নিজের ঢাক নিজেই পেটান! কনডমের বিজ্ঞাপনে তার কাজ করা নিয়ে যখন দেশজুড়ে তুমুল বিতর্ক তখন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। আর এখন বলছেন তার হাতে নাকি প্রচুর ছবি! চাইলেই নাকি প্রতিদিনই একটা নতুন করে ছবিতে সই করতে পারেন। প্রযোজকরা নাকি চেক নিয়ে তাঁর বাড়ির নিচে অপেক্ষা করেন! এমনটা দাবি করলেন খোদ সানি।sanilion

সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, প্রযোজকরা প্রতিদিন আমার বাড়িতে চেক নিয়ে আসছেন। আমার বরকে বলছে, স্যার আমরা নিচে অপেক্ষা করছি। তাই চাইলে আমি প্রতিদিন একটা করে নতুন ছবিতে সই করতে পারি। তা হলে তা কেন করছেন না নায়িকা? তার দাবি, এখন তিনি বেছে বেছে ছবি করছেন। ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতাকে আরও বাড়াতে চাইছেন। তাই টাকাটা তার কাছে বড় কথা নয়। বরং অভিনেত্রী হিসেবে বলি-টাউনে শক্ত জমি পাওয়া তার একমাত্র লড়াই।sani----------

যদিও বি-টাউনের একাংশ মনে করছেন, সানি লিওন প্রথম সারির নায়িকা নন। আর বলিউডে ফার্স্ট বেঞ্চারদের হাতেও এত ছবি হয়তো থাকে না। তাই হঠাৎ করে কী এমন ঘটল যে নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন সানি? কয়েক বছর ধরে বলিউডে বেশ জাঁকিয়ে বসেছেন। ২০১২-এ জিসম ২-এর মাধ্যমে পর্ন কেরিয়ার ছেড়ে বলিউডে পা রাখে সানি। এর পর একে একে এক পহেলি লীলা, রাগিনী এমএমএস, কুছ কুছ লোচা হ্যায়-তে অভিনয় করেছে নায়িকা। সামনেই মুক্তি পাচ্ছে মিলাপ জাভেরির মস্তিজাদে। এখন তারই অপেক্ষায় রয়েছেন সানির ভক্তরা।
 
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা