,

টানা ৯০ দিন যৌনতা থেকে দূরে, ফলাফলটা দারুণ

news-image

দাম্পত্য জীবনে টানা এক মাস যৌনতা থেকে দূরে থাকার বিষয়টি কেমন হতে পারে? অনেকের কাছে তা কোনো ব্যাপারই নয়। আবার অনেকে কাছে অসম্ভব বিষয়। আবার ইচ্ছে করলে পারা যেতে পারে বলেও মনে করেন অনেকে। তবে বিজ্ঞানীরা যা ভাবছেন, সে ফলাফল আগেই দেখিয়ে দিয়েছেন বিখ্যাত টেলিভিশন সিরিজ 'ব্রুকলিন নাইন-নাইন' তারকা এবং সাবেক এনএফএল খেলোয়াড় টেরি ক্রুস এবং তার স্ত্রী রেবেকা কিং।

টেরি জানান, তিনি ও তার ২৫ বছর বয়সী স্ত্রী একটা পরীক্ষামূলক পরিকল্পনা করেন। তারা দুজন মিলে 'যৌনতায় সংযম' পালন করেন। টানা ৯০ দিন তারা কোনো সেক্স করেন না। এর ফলাফলে দুজনই দারুণ খুশি। কারণ এতে তাদের পারস্পরিক ভালোবাসা, টান ও আন্তরিকতা বেড়েছে। টানা ৯০ দিন পর টেরি-রেবেকা দম্পতি পরস্পরের প্রতি আরো বেশি যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন।

এবার দেখুন বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে কি বলেন। 'জার্নাল অব কমিউনিকেশন'-এ বলা হয়, সহচার্যের অভাবে একের প্রতি অপরের হৃদয় আরো উষ্ণতাপূর্ণ হয়ে ওঠে। যে দম্পতিরা একে অন্যের থেকে অনেক দূরে থাকেন তাদের মধ্যে অর্থপূর্ণ সম্পর্ক বিরাজ করে। দৈহিকভাবে এ দূরত্ব তাদের মানসিকভাবে আরো কাছে এনে দেয়। বহু দিন পর যৌনতায় উন্মত্ত হয়ে ওঠেন তারা। সিটি ইউনিভার্সিটি অব হং কং-এর মনোবিজ্ঞানী ক্রিস্টাল জিয়াং এসব কথা বলেন। টেরি এবং রেবেকা সংযম করেন ঠিকই। কিন্তু রোমান্সের আদান-প্রদান ঠিকই চলে। তারা আরো বেশি অন্তরঙ্গতা ও খুনসুটিতে মেতে ওঠেন। কিন্তু তা কখনো সেক্স পর্যন্ত যাবে না।

মনোবিজ্ঞানী ফ্রেডরিক নিউম্যান জানান, এ দুজনের পরিকল্পনা নতুন কিছু নয়। দুজনের মধ্যে যৌনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে এতে সংযমের প্রয়োজন রয়েছে। নৃবিজ্ঞানী হেলেন ফিশার জানান, যৌনতা এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে মস্তিষ্কে তিন ধরনের বিষয় কাজ করে। একটি অংশে যৌনতা তৃপ্তিদায়ক হয়ে ওঠে। দ্বিতীয় অংশ এই ভালোবাসা আদান-প্রদানকে রোমান্টিক করে তোলে। আর তৃতীয় অংশে সঙ্গী-সঙ্গিনীকে সারাজীবন পাওয়ার ক্ষেত্রে এক ধরনের নিরাপদ মানসিকতা গড়ে ওঠে। এই অনুভূতির সমন্বয়ের মাধ্যমেই দম্পতিরা বহুকাল একসঙ্গে থাকতে পারেন। এই দীর্ঘ সময়ের মধ্যে যৌনতাকে সর্বাধিক গুরুত্ব না দিলে তা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। সূত্র : এমএসএন
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে