,

‘বডি বিল্ডার’ শিক্ষিকার আবেদনময়ী ছবিতে তোলপাড়

news-image

আমেরিকার ইউতাহ-এর এক স্কুলশিক্ষিকাকে হুমকি-ধমকি দিচ্ছেন শিক্ষার্থীদের বাবা-মায়েরা। তাদের সঙ্গে বেশ চটেছেন স্কুল কর্তৃপক্ষ। ওই শিক্ষিকা মূলত বডি বিল্ডিং করেন। তিনি তার আকর্ষণীয় দেহের আবেদনময়ী কিছু ছবি তুলে দিয়েছেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে। এই ছবিগুলো দেখতে শিক্ষার্থীরা হামলে পড়েছেন শিক্ষিকার প্রোফাইলে। আর এতেই চটেছেন অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ। ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, স্কুল কর্তৃপক্ষ মিন্ডি জেনসেন নামের ওই শিক্ষিকাকে কড়াভাবে বলেছেন, ইন্সটাগ্রামের ছবিগুলো সরিয়ে ফেলো। নয়তো চাকরি যাবে।0.builder1

কিন্তু সহজে দমবার পাত্রী নন শিক্ষিকা। তিনি জানান, অন্যান্য নারীদের বডি বিল্ডিংয়ে আগ্রহী করতেই আমি এ ছবিগুলো দিয়েছি। ছবি সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এটা আমার অধিকার হরণের শামিল। বরং অভিভাবকদের উচিত তাদের ছেলে-মেয়েদের ইন্টরনেট ব্যবহারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যদিও মিন্ডি ছদ্মনামে প্রোফাইলটি খুলেছেন। কিন্তু ছাত্র-ছাত্রীরা ঠিকই শিক্ষিকাকে চিনে নিয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, ওই শিক্ষিকার ঘরে চারটি সন্তান। তবে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। বিষণ্নতার সঙ্গ যুদ্ধ করতে তিনি বডি বিল্ডিং করেন। অন্য নারীদের উৎসাহ জোগাতেই তিনি ছবিগুলো তুলেছেন। তবে শেষ পর্যন্ত শিক্ষিকার সঙ্গে কোনো রফা হয়েছে স্কুল কর্তৃপক্ষের। তারা স্কুলের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে বল জানা গেছে।

এর আগেও শিক্ষিকাদের ইন্টারনেট ব্যবহার নিয়ে বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। ২০১৩ সালে রাশিয়ার এক শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়। তিনি চাকরির পাশাপাশি বারে স্ট্রিপটিজ করতেন। নিজের প্রোফাইলে সেই নাচের ভিডিও আপলোড করতেন।
 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের