,

প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ১৭

news-image

প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেফতারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার ‘এ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এ তথ্য জানান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়েছিল।
 
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২২ জনকে আটক করা হয়। তাদের থেকে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. আকিব বিন বারী, নাহিদুল হক, জোবায়ের হোসেন, সাজু আহমেদ, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, সাব্বির হোসেন, হাসানুর রশিদ, মানিক মিয়া, আকাশ আহমেদ, মো. তানভীর, সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হাসান, মো. মেহেদী হাসান, হৃদয় ইসলাম ও  রায়হান রাব্বী।
 
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম দাবি করেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকারোক্তি দিয়েছে যে, তারা প্রশ্নপত্রের বিনিময়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতরা শিক্ষার্থীদের মূল সনদ নিজেদের জিম্মায় রাখতেন। টাকা পাওয়ার পর সনদ ফিরিয়ে দেয়া হতো। হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের লিংক পাঠিয়ে দেয়া হতো।


সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ প্রথমে জোবায়ের হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়। এসময় প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা জোবায়ের, আকিব ও নাহিদুল কাছ থেকে শিক্ষার্থীদের কাছে থেকে জিম্মায় নেয়া ১০টি সনদপত্র পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে তেজগাঁও মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা