বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটপর্দা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা নেই, টিভি শোই শিল্পার ভরসা!

news-image

*বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
**কলকাতা থেকে ফিরলাম। ওখানে ‘রাজকাহিনী’ ছবির প্রচারণার কাজছি। দেশে ফিরেই ‘পুত্র’ ছবির শুটিং করছি কয়েকদিন হল। আমি অনেক বেশি কাজ একসঙ্গে কখনও করি না। গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তাই আপাতত ছবির কাজ করছি। এছাড়া ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবির কাজের কথা চূড়ান্ত হয়েছে। কলকাতায় আরও দুটি ছবির কথা চলছে।
*রাজকাহিনী ছবিতে আপনার চরিত্রের গুরুত্ব খুব একটা ছিল না বলেই অনেকে বলছেন…
**আমার কাছে তা মনে হয়নি। পুরো ছবিজুড়েই তো ছিলাম। তাছাড়া সংলাপের কথা বলছেন অনেকেই। তাদের প্রতি আমার প্রশ্ন, সংলাপই কী একটি ছবির চরিত্রের গুরুত্ব নির্ধারণ করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা প্রজেক্টে কাজ করার সৌভাগ্যই বা ক’জনের হয়।
*‘পুত্র’ ছবিতে আপনার চরিত্র কেমন?
**পুত্র ছবিটি তথ্য মন্ত্রণালয়ের একটি ছবি। মূলত ছবিটি একটি প্রতিবন্ধী শিশুকে নিয়ে নির্মাণ করা হয়েছে। আমি একটি স্কুলের ম্যাডাম থাকি। সেখানেই আমি বাচ্চাটাকে দেখি। তখন তাকে আমার বাসায় নিয়ে আসি। স্বাভাবিকভাবেই বাসায় তাকে কেউ মেনে নিতে চায় না। আমার শ্বশুরবাড়িতে তৈরি হয় নানা সমস্যা।
*বাংলাদেশ এবং ভারতে কাজের পার্থক্য কী মনে হয়?
**পরিবর্তন তো অনেক ক্ষেত্রেই আছে। সেখানে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়েছে সেটি হল সময় মেইনটেইন করা। সেটের প্রত্যেকে যে সময় কাজ শুরু হওয়ার কথা ঠিক ওই সময় কাজ শুরু করেন। তাছাড়া ওখানে ইউনিটের সবাই খুব গুছিয়ে কাজ করেন। সেটা একটা আর্টিস্টের কস্টিউম থেকে শুরু করে সব কিছু। এ বিষয়টি ভালোলাগার মতো।
*ছোটপর্দায় কী আর দর্শকরা জয়াকে দেখতে পাবেন না?
**অনেক ব্যস্ত থাকার কারণে সময়-সুযোগ হচ্ছে না টিভি পর্দায় কাজ করার। তাছাড়া টিভিপর্দায় আমি যে ধরনের কাজ করেছি সে ধরণের কাজ এখন মন মতো হচ্ছে না। অভিনয় না করার এটিও একটি কারণ অভিনয়কে ভালোবাসি। তাই ছোটপর্দা থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই।
সাদিয়া ন্যান্সি
 


টিভি শোই শিল্পার ভরসা!

 

সিনে পর্দার হট নায়িকা শিল্প শেঠিকে আগেও কয়েকবার টিভি পর্দায় দেখেছেন দর্শকরা। বিগ বস, নাচ বালিয়ের মতো শো উপস্থাপনা করেছেন বলিউডের এ গ্লামারকুইন। আরও একবার টিভিতে দেখা যাবে তাকে। এবার আসছেন একটি গেম শোয়ের হোস্ট হয়ে। সিনে দুনিয়া একসময় মাত হয়েছিল তার অভিনয় উন্মাদনায়। কিন্তু কালক্রমে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন। যদিও সমালোচকদের মন্তব্য, নতুনদের ভিড়ে হারিয়ে গেছেন শিল্পা। অভিনয়ে না থাকলেও আলোচনায় কিন্তু ঠিকই রয়ে গেছেন এ বলি তারকা। বিয়ে, সন্তান ধারণ এসব তো রয়েছেই। পাশাপাশি আইপিএলের মতো ক্রিকেট আসরে দলের মালিকানা নিয়ে বরাবরই লাইমলাইটে ছিলেন শিল্পা। মাঝে দুটি টিভি শোয়ের হোস্ট হিসেবেও দেখা গিয়েছিল।sati আবারও তিনি সেই ভূমিকায়। এ প্রসঙ্গে শিল্পা বলেন, ‘ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলাম। স্পায়ের ব্যবসাটা বেশ জমে উঠেছে। পাশাপাশি ডিজাইনারের কাজও করছি। সবমিলিয়ে সময় হয়ে উঠেনি।’ ক্যামেরাকে যিনি ভালোবাসেন, তিনি আর কতদিন ক্যামেরা থেকে দূরে থাকতে পারেন! আর তাই আবারও ক্যামেরার মুখোমুখি তিনি। শিল্পা আরও জানিয়েছন, জীবনকে সবসময় কিছু না কিছু শিখিয়ে যাও। নতুন যে অধ্যায় শুরু হচ্ছে, সেখান থেকেও আবার নতুন কিছু শিখব।’ স্বভাবতই বোঝা যায়, ছোটপর্দাকেই আপাতত আলোচনার খোরাক হিসেবে বেছে নিয়েছেন শিল্পা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান