,

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ট্রাক থেকে ১০ কেজি কোকেন উদ্ধার

news-image

ভারতের পশ্চিমবঙ্গে একটি ট্রাক থেকে ১০ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। আটক ট্রাকটি বাংলাদেশ থেকে প্রবেশ করেছিল। আটক কোকোনের বাজার মূল্য ৬৫০ লাখ ডলার। বিএসএফ সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের বেনাপোল সীমান্তে বুধবার রাতে ট্রাকটি আটক করা হয়। বিএসএফ কর্মকর্তা এস পি তিওয়ারি বলেন- নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে খবর আসে যে, সীমান্ত দিয়ে মাদকের চালান আসছে। এজন্য আমরা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাই। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে পাউডার জাতীয় সন্দেহজনক পণ্য পাওয়া যায়।


আটকের পর ওই পাউডার এনসিবি কর্মকর্তাদের কাছে তুলে দেয় বিএসএফ। এনসিবি পরীক্ষার পর নিশ্চিত হয়, এই পাউডার কোকেন। ট্রাকটি চালাচ্ছিলেন সুমন শৈল নামে পশ্চিমবঙ্গের নাগরিক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে সড়ক পথে গাড়িতে পাচার করা কোকেন আটকের ঘটনা এটাই সম্ভবত প্রথম। এর আগে পশ্চিমবঙ্গে কোকেনের চালান ধরা পড়লেও তা এসেছিল উত্তর-পশ্চিমের রাজ্যগুলো থেকে।
 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা