,

রথম ফ্লপের স্বাদ

news-image

'স্টুডেন্ট অব দ্য ইয়ার' থেকে 'টু স্টেটস'-সাফল্যের জোয়ারেই ভাসছিলেন। 'হাইওয়ে' আর 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' খুব ব্যবসা না করলেও ফ্লপ হয়নি। সব মিলিয়ে তিন বছরের ক্যারিয়ারে ব্যর্থতার স্বাদ পাননি আলিয়া ভাট। সে অভিজ্ঞতাও এবার হলো 'শানদার' দিয়ে। দশমীতে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ, শহিদ কাপুরের সঙ্গে আলিয়ার জুটি মন ভরাতে পারেনি সমালোচকদেরও। ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যর্থতার স্বাদ পেয়ে হতাশ এই অভিনেত্রীও, 'এ অভিজ্ঞতাটা প্রথম হলো। কিন্তু এটা কোনো না কোনো দিন তো হতোই।'

তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবির সাফল্য নিয়ে খুবই আশাবাদী ছিলেন অভিনেত্রী। কারণ পরিচালক বিকাশ বেহেলের আগের ছবি 'কুইন' গত বছর ব্যাপক সাফল্য পেয়েছিল। ছবির ব্যর্থতায় প্রথম দিকে আলিয়া খুব ভেঙে পড়লেও এখন নাকি অনেকটাই সামলে নিয়ে পরের ছবি 'উড়তা পাঞ্জাব'-এর আশায় আছেন। সেখানেও তাঁর নায়ক শহিদ কাপুর। ছবিতে আরো আছেন কারিনা কাপুর খান।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা