বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি-জামায়াত নাশকতা সৃষ্টি করে আইএস-র ওপর দোষ চাপানোর চেষ্টা করছে’

news-image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএস-র উপর দোষ চাপানোর চেষ্টা করছে। দেশে আইএস এর কোন অস্তিত্ব নেই উল্লে¬খ করে তিনি বলেন, জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন। আর সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএস-র উপর দোষ চাপাচ্ছে। এধরনের অপরাধ করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।


শেখ সেলিম আজ শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়–য়াকান্দিতে ২৩২ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হারুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শেখ সেলিম বলেন, বাংলাদেশে স্বাধীনতা শক্তির উত্থান হবে। উন্নয়ন কাজে যারা বাধা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে