,

‘রেকমেনডেন্ট আপডেট’ হয়ে আসছে উইন্ডোজ ১০

news-image

এ বছরের প্রথম দিকে মাইক্রোসফট তাদের বহুল প্রতীক্ষিত উইন্ডো ১০ বাজারে আনে। এর সঙ্গে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের ফ্রি আপডেটের সুযোগ দেয়। এতে ব্যাপক সাড়া মেলে। এ পর্যন্ত ১০ কোটিরও বেশি যন্ত্রে উইন্ডোজ ১০ আপডেট হয়েছে। এখন মাইক্রোসফট আরো সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে।

মাইক্রোসফট জানায়, ২০১৬ সালের প্রথম দিকেই উইন্ডোজ ১০ আপগ্রেডের জন্যে 'রেকমেন্ডেন্ট আপগ্রেড' ঘোষণা করবে মাইক্রোসফট। এখন যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছেন তাতেই একটি পপ আপ নোটিফিকেশন আসবে। সেখানে আপগ্রেড করে নেওয়ার অপশন থাকবে। এটি দেখাবে উইন্ডোজ সিস্টেম আপডেট ফিচারে। যদি পিসি বা ল্যাপটপে অটোমেটিক আপডেট অপশনটি চালু থাকে, তবে তা এমনিতেই হয়ে যাবে। এ ক্ষেত্রে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক এবং একটি ডায়ালগ বক্স পপ হয়ে আপগ্রেডের অনুমতি চাইবে।

তবে অটোমেটিক আপডেট অপশনটি বন্ধ করে রাখলে একের পর এক নোটিফিকেশন আসতে থাকবে না। আপগ্রেড করার পরও আপনি চাইলে পুরনো উইন্ডোজে ফিরে যেতে পারেন ৩১ দিনের মধ্যে। উইন্ডোজে আগের সংস্করণের পুরোটা কপি হয়ে থাকবে। উইন্ডোজ ১০ ভালো না লাগলে পুরনোতে ফিরে যেতে এ অপশন রাখা হয়েছে। এ ছাড়া আমেরিকায় যারা উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮-এর পাইরেটেড কপি ব্যবহার করছেন, তাদের 'ওয়ান ক্লিক' সুযোগ দেওয়া হবে। অফিসিয়াল উইন্ডোজ স্টোর থেকে অ্যাকটিভেশন কোড ব্যবহারের মাধ্যমে আসল উইন্ডোজ ১০ ব্যবহারের সুযোগ দেবে মাইক্রোসফট। অন্যান্য দেশেও এ সুবিধা দেওয়ার চিন্তা করছে টেক জায়ান্ট।
 – ডিএনএ ইন্ডিয়া
 
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা