,

মেহজাবিন বিজ্ঞাপনের শুটিংয়ে ভারতে

news-image

লাক্স সুপারস্টার মেহজাবিন নাটকের পাশাপাশি টেলিভিশন বিজ্ঞাপনেও সমান তালে কাজ করছেন। তার জনপ্রিয় অনেক বিজ্ঞাপন রয়েছে। তার ধারবাহিকতায় এবার তিনি বড় আয়োজনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। ‘উজালা পেইন্টস’র এ নতুন বিজ্ঞাপনে তাকে একেবারেই নতুনরূপে দেখা যাবে।
বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য গত ২৯ অক্টোবর সকালে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে তার। আর এ জন্যই ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে ভারতের গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন মেহজাবিন চৌধুরী। ভারতের একজন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা বিজ্ঞাপনটি নির্মাণ করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
আগামী ১ ও ২ নভেম্বর গোয়া সিটিতে বিজ্ঞাপনটির শুটিং হবে। শুটিং শেষে ৩ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ‘লাক্স চ্যানেল আই’ সুপারস্টার মেহজাবিন চৌধুরী তার ক্যারিয়ারের শুর থেকেই ভালো সব বিজ্ঞাপনে কাজ করে আসছেন। তবে বিজ্ঞাপনের মডেল হিসেবে মেহজাবিন জনপ্রিয়তা পেয়েছিলেন ২০১৩ সালে ‘লাক্স’র বিজ্ঞাপনে মডেল হয়ে। সে সময় তার কণ্ঠে ‘ব্যস, একটুখানি লাক্স’ বেশ দর্শকপ্রিয়তা পায়। মেহজাবিন চৌধুরী আবিদ মল্লিকের নির্দেশনায় প্রথম বিজ্ঞাপনে মডেল হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ