,

গর্ভের শিশুকে লাথি মেরে হত্যা : ৮ যুবলীগ কর্মী গ্রেফতার

news-image

ফেনীতে পূজার গান বাজানো আর কথা কাটাকাটিকে কেন্দ্র করে তুলশী রাণী দাস নামে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে গর্ভের শিশু হত্যার ঘটনায় যুবলীগের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের ওই মামলার আসামি দেখিয়ে ফেনীর আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আটজন গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ও আশপাশের গ্রামের নুর হোসেন, আমির হোসেন, জাকির হোসেন, আলমীর হোসেন বাবুল, রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম ও সোহাগ।
জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম বলেন, যে ঘটনা ঘটেছে তা অবশ্যই নিন্দাজনক। ইতিমধ্যেই আমরা মামলা নিয়েছি এবং কয়েকজনকে গ্রেফতার করেছি। বাকীদের ধরতে অভিযান চলছে। অপরাধীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যে অপরাধ করেছে সেই অপরাধী। তারা কোন দলের সেটি কোনো বিষয় না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ  বলেন, আমরা গতকাল থেকে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছি। আরো ৮ জনকে ধরার জন্য গ্রেফতার অভিযান চলছে। ভিকটিম তুলশী রাণী দাসের অবস্থা উন্নতির দিকে। এলাকার পরিস্থিতিও এখন শান্ত।
হাসপাতাল সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসুতি তুলশী রাণী দাসের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার পর অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে জরুরী ভিত্তিতে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য শনিবার মেডিকেল বোর্ড গঠন করা হবে।
এর আগে, বুধবার রাত ৮ টায় ফেনী সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা জেলে পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মাথিয়ারা গ্রামের সাহাবউদ্দিনের ছেলে ইকবালের নেতৃত্বে ৭-৮জন যুবক হামলা করে। এতে এক নারীর গর্ভপাতসহ ২০ জন আহত হয়।-চ্যানেল আই অনলাইন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর