,

২শ’রও বেশি আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

news-image

দুইশো’রও বেশি আরোহী নিয়ে মিসরের সিনাই উপত্যকায় একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এরইমধ্যে বিমানটির ধ্বংসাবশেষেরও সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিসরের শারম আল-শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই এ-৩২১ মডেলের বিমানটি সিনাই উপত্যকার মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়াভিত্তিক রুশ এয়ারলাইন কোগালিমাভিয়ার অধীনে ছিল এটি। এরইমধ্যে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

সর্বশেষ খবর অনুযায়ী, বিমানটিতে ২১৭ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানের যাত্রীদের বেশিরভাগই রাশিয়ার পর্যটক।

শুরুতে বিমানটির পরিণতি কী হয়েছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কেউ কেউ বলছিলেন, বিমানটি সাইপ্রাসের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে। তবে পরে মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলের কার্যালয়ের তরফে দেয়া এক বিবৃতিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ