,

নায়িকাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নায়ক

news-image

সাজঘরে ঢুকে যাত্রাদলের নায়িকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল নায়কের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার বহিত্রকুণ্ডা গ্রামে পালা ছিল ওই যাত্রাদলের। অভিযোগ, যাত্রা শুরুর আগে সাজঘরে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ঢুকে ওই নায়িকার উপর যৌন নির্যাতনের চেষ্টা চালান। বৃহস্পতিবার নিগৃহীতা মারিশদা থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এ দিন কাঁথি মহকুমা হাসপাতালে ওই অভিনেত্রীর শারীরিক পরীক্ষা হয়। শুক্রবার কাঁথি আদালতে গোপন জবানবন্দি দেন ওই নারী। যদিও অভিযুক্তকে এ দিন গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরেই ওই যাত্রাদলে যোগ দিয়েছেন কলকাতার বাসিন্দা ওই নারী। যদিও খেজুরির বাসিন্দা ওই ব্যক্তি গত বছর থেকেই ওই যাত্রা দলের সঙ্গে যুক্ত। গত ২৪ অক্টোবর বহিত্রকুণ্ডা গ্রামে পালা শুরুর আগে সাজঘরে মেক-আপে ব্যস্ত ছিলেন নায়িকা। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় সাজঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন যাত্রাদলের নায়ক। নিগৃহীতা চিৎকার করলে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। যদিও ঘটনার পরে যাত্রা নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হয়। অভিযোগকারিনীর দাবি, ‘‘ঘটনার পরেই দলের দুই নারী সহকর্মী ও ম্যানেজারকে গোটা বিষয়টি জানান। তবে তাঁরা কোনও সাহায্য করেননি। প্রশ্ন উঠছে, ঘটনার পরদিনই তিনি অভিযোগ দায়ের করলেন না কেন? নিগৃহীতা দাবি করেন, ‘‘ঘটনার পরদিন ২৫ অক্টোবর কলকাতার গড়িয়াহাট থানায় অভিযোগ জানাতে যাই। পুলিশ আমাকে মারিশদা থানায় অভিযোগ জানাতে বলে। ২৭ অক্টোবর মথুরাপুরে দলের পালা থাকায় অভিযোগ জানাতে দেরি হয়।’’ যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, ‘‘এই ধরনের ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ