,

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টায় উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- সলিমুল্লাহ (২২), আলফু মিয়া (৩০), আলিম মিয়া (১৮), তাজুল ইসলাম (৩৮), সায়েদ আলম (৬৯), আবেদা খাতুন (৫০), সাইফুল ইসলাম (২৮), হুমায়ন (৩০), আবু বক্কর (৩৫), রুবেল (২৩), রবিউল্লাহ (২২) মোবারক (৩৩), সাফিয়া বেগম (৪০) ও জহুরা বেগম (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা নিয়ে স্থানীয় জলফু মিয়া ও সায়েদ আলমের মধ্যে বাক-বিত-া হয়। এ নিয়ে আজ শনিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন লোক আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ