,

বাংলাদেশ ত্রিপুরা থেকে বিদ্যুৎ পাবে ডিসেম্বরেই

news-image

বাংলাদেশ ত্রিপুরা থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ পাবে ডিসেম্বরেই। এ ব্যাপারে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ কর্তাদের তিন দিনব্যাপী বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগামী মাসে ঢাকায় এ ব্যাপারে দুই দেশের প্রতিনিধিরা ফের আলোচনায় বসবেন। আগামী ২৭শে নভেম্বর একশ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় নিয়ে ভারত-বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে। বাংলাদেশ আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস থেকেই যাতে এই বিদ্যুৎ পাওয়া যায় সেজন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও বাংলাদেশকে পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দ্রুত দেয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন। পশ্চিম ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের সহযোগিতার ফলেই তৈরি করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রযোজনীয় ভারি যন্ত্রপাতি সহজে ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ট্রানজিটের সুযোগ দিয়েছিল। ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে জানিয়েছেন, দিল্লির বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশের অংশে ট্রান্সমিশন লাইন তৈরির কাজ প্রায় শেষ। তবে ভারতের দিকে এই লাইন তৈরির কাজ শুরু হয়েছে। তবে ত্রিপুরা সরকার দ্রুত ট্রান্সমিশন লাইন বসানোর কাজ শেষ করার জন্য পাওয়ার গ্রিড করপোরেশনকে অনুরোধ জানিয়েছে। সেই মতো ত্রিপুরার সূর্যমনিনগর থেকে দক্ষিণ কুমিল্লা পর্যন্ত লাইন তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তবে এই দীর্ঘ ৪৭ কিলোমিটার লাইন তৈরির মধ্যে ভারতে কাজ হবে ১৮ কিলোমিটার, বাকিটা বাংলাদেশে। ট্রান্সমিশন লাইনের জন্য বসানো হবে ১৪৩টি টাওয়ার। এর মধ্যে ৬৭টি বসানো হচ্ছে ভারতে, আর বাংলাদেশে বসানো হয়েছে ৭৬টি। একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিজয় দিবস থেকেই বিদ্যুৎ পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখালেও বিদ্যুৎ পেতে  পেতে জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ত্রিপুরা সরকার সূত্রে জানানো হয়েছে, পালাটানার ৭২৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি চালু হলে ত্রিপুরা বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্যে পরিণত হবে। তাই বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করা শুরু হলেও ত্রিপুরাও লাভবান হবে। ২০১৩ সাল থেকে ভারত থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা গ্রিডের মাধ্যমে এ বিদ্যুৎ পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা