,

ফিরে যাচ্ছে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৮৭ জন

news-image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ী চেকপোস্টের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৮৭ জনের ভারত গমনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারত গমনকারী সদস্যদের নভেম্বর মাসে ৪ দফায় ভারত গমনের দিন নির্ধারণ করা হয়। আর এজন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠুভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে অনুষ্ঠিত হয়। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, ডোমার উপজেলার ইউএনও সাবিহা সুলতানা, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ইউএনও শফিকুল ইসলাম, নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহামুদ, চিলাহাটি সীমান্ত চেকপোস্টের কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম, ডোমার হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়, ডোমার থানার ওসি মোজাম্মেল হক, বিজিবির ডাঙ্গাপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন। সভা শেষে কর্মকর্তাগণ সীমান্তের তৈরি করা মাটির সড়কটি পরিদর্শন করেন। জনগণনায় পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ভারতীয় ৩৬টি ছিটমহলের মধ্যে ১১টির ৯৯ পরিবারের ৪৮৭ জন সদস্য তাদের ভারতীয় নাগরিকত্ব বহাল রেখেছেন। তাদের আগামী নভেম্বর মাসে চার দফায় ভারতে প্রেরণ করা হবে। এর মধ্যে প্রথম দফায় ৯ই নভেম্বর সকাল ১১টায় ভারত যাবে ১৬টি পরিবার। ১৮ নভেম্বর দ্বিতীয় দফায় ভারত যাবে ৩১টি পরিবার, ২৩ নভেম্বর তৃতীয় দফায় ভারত যাবে ২৯টি পরিবার ও চতুর্থ দফায় ভারত যাবে ২৩টি পরিবার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা