,

আসছেন কোনাল

news-image

অনেক দিন ধরেই নতুন গানে নেই চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী গায়িকা সোমনূর মনির কোনাল। বছর দুয়েক আগে প্রকাশ হয়েছে তার প্রথম একক ‘কোনালস জাদু’। তবে অনেক দিন ধরেই নতুন মৌলিক গানে পাওয়া যাচ্ছিল না তাকে। এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। ‘সুখ থামে না’ শীর্ষক একটি গানের কাজ শেষ করেছেন কোনাল। শাহান কবন্ধের কথায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এ গানটি কোনালের নতুন এককে থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে এ গানটির একটি ভিডিওচিত্রের কাজ শেষ করেছেন কোনাল। সমপ্রতি শুটিং শেষ হওয়া এ গানের ভিডিওচিত্রে সংগীতশিল্পী কোনালকে দেখা যাবে ভলিবল খেলোয়াড়ের ভূমিকায়।

এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হিরু খান। নাচের কোরিওগ্রাফি করেছেন রৌশনি। আগামী কিছুদিনের মধ্যেই গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। এ বিষয়ে  কোনাল বলেন, গানের কথায় বাবা-মায়ের খুব আদুরে একটা মেয়ে, যার কোন ধরনের চিন্তা-ভাবনা নেই। তার কল্পনার রাজ্যে ডানা  মেলে অনেক কিছুই। পুরো ব্যাপারগুলো গানের ভিডিওতে ফুটিয়ে তোলার  চেষ্টা করেছি। গানটি নিয়ে অনেক দিন থেকেই অন্যরকম একটি ভিডিও নির্মাণের চিন্তাভাবনা করছিলাম। অবশেষে গানটির ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটিতে একটি নাচের মুদ্রাও রয়েছে। আছে আরও অনেক ধরনের চমক। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ