,

বরের পদবি নিতে নারাজ ভারতীয় মেয়েরা!

news-image

বিয়ের পরে স্বামীর পদবী নয়, নিজের স্বতন্ত্র পরিচয়কেই প্রাধান্য দিতে আগ্রহী ভারতীয় মেয়েরা। নিজের আগের পদবিই বজায় রাখার প্রবণতা বাড়ছে ভারতীয় নারীদের মধ্যে। এটাই বলছে ভারতের একটি ওয়েব সমীক্ষা। সম্প্রতি জনপ্রিয় ওয়েব ম্যাট্রিমোনিয়াল সাইটের ওই সমীক্ষায় অংশ নেয় ২৫ থেকে ৩৪ বছর বয়সী ১২,৫০০ জন অবিবাহিত নারী। এই সমীক্ষায় উঠে এসেছে এসব চমকপ্রদ তথ্য। খবর আনন্দবাজার অনলাইনের।

যেমন প্রশ্ন করা হয়, ‘বিয়ের জন্য হ্যাঁ বলার আগে আপনার কি কোনও শর্ত আছে?’ এই প্রশ্নের উত্তরে ৭১.৩% নারী-ই ‘হ্যাঁ’ বলেছেন। ২২.৯% নারী জানিয়েছেন ‘এই বিষয়ে ভাবতে হবে তাদের’। মাত্র ৫.৮% নারী জানিয়েছেন বিয়ের জন্য তাদের কোনও শর্ত নেই।

সমীক্ষা অনুযায়ী, বেশির ভাগই বিয়ের পর পদবী পরিবর্তনে উৎসাহী নন। তারা চাইছেন তাদের আর্থিক স্বাধীনতা। চাইছেন বিয়ের পর বাড়ির কাজে সমানভাবে হাত লাগাক স্বামীরাও, একই ভাবে দায়িত্ব নিক পরিবারের। তাদের বাবা-মাকেও সমান মর্যাদা দেওয়া হোক।

ওই ম্যাট্রিমোনিয়াল সাইটটির পক্ষ থেকে জানানো হয়েছে ‘এই সমীক্ষায় অন্যরকম তথ্য উঠে এসেছে। গত এক দশকে মূলত শহুরে ভারতীয় নারীদের মানসিকতা কী ভাবে পরিবর্তিত হয়েছে সে বিষয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। নিজেদের পছন্দ নিয়ে এখন তারা অনেক সচেতন।’ এই সমীক্ষাটি মূলত করা হয়েছে মূলত শহরাঞ্চলের তথাকথিত শিক্ষিত মহিলাদের নিয়ে। বিয়ে নিয়ে শহরের একটা বড় অংশের ভাবনা যে বদলাচ্ছে, সমীক্ষাটিতে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।   

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের