,

সাবধান : প্রসাধনী ব্যবহারে হতে পারে স্তন ক্যান্সার

news-image

বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত হয় বিষাক্ত উপাদান, যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। সম্প্রতি ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনে এ ধরনের একটি উপাদানের সন্ধান পেয়েছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কসমেটিকসে ব্যবহৃত প্যারাবেনস নামে একটি উপাদান নারীদের স্তন ক্যান্সারের জন্য দায়ী বলে সম্প্রতি এক গবেষণার ফলাফলে জানা গেছে। আর এ উপাদানটির সন্ধান মিলছে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনের মতো প্রসাধনীতে। এক্ষেত্রে ঝুঁকি এড়াতে উপাদানটি যেসব প্রসাধনীতে রয়েছে, তা এড়িয়ে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্যারাবেনস নামে উপাদানটি মূলত একটি প্রিজারভেটিভ। তার পরেও এটি ব্যবহৃত হয় বিভিন্ন প্রসাধনীতে। আর এ উপাদানটি নারীদের স্তন ক্যান্সারের মতো জটিলতার জন্য দায়ী বলে জানাচ্ছেন গবেষকরা।


এ বিষয়ে গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেল লেইটম্যান। এতে গবেষকরা জানান, প্যারাবেনস নামে উপাদানটি স্তন ক্যান্সারের সেলগুলো বৃদ্ধির জন্য দায়ী। গবেষকরা আরো জানান, অনেক সময় এ উপাদানটি স্তন ক্যান্সারের জন্য মারাত্মক নয় বলেই মনে হয়। কিন্তু এটি যখন অন্য উপাদানের সঙ্গে মিশ্রিত হয় তখন মারাত্মক হয়ে ওঠে। এতে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এ গবেষণায় গবেষকরা দুই ধরনের রিসেপটরের ওপর তাদের দৃষ্টি নিবদ্ধ করেন। এগুলো হলো এস্ট্রোজেন রিসেপটর ও হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপটর ২। এক্ষেত্রে গবেষণায় দেখা যায়, প্রায় ২৫ শতাংশ স্তন ক্যান্সার হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপটর ২-এর কারণে হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেকটিভস’ জার্নালে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা