,

সাবধান! টিভির নেশা ডেকে আনতে পারে মৃত্যু

news-image

রোজ অফিস থেকে বাড়ি ফিরে কী করেন আপনি? ক্লান্তি কাটাতে নিজেকে এলিয়ে দেন সোফায়। তারপর টিভির রিমোট ঘুরিয়ে পছন্দের চ্যানেল দিয়ে দিলেই হল। কী ভাবে সন্ধ্যা পেরিয়ে সময় গড়িয়ে যায় মধ্য রাতের দিকে খেয়ালও থাকে না। গর্ব করে বলেন, সিগারেট ছুঁই না আমি। শুধু একটাই নেশা। টিভি। জানেন কি টিভির নেশাও সিগারেটেক মতোই ক্ষতিকর? ডেকে আনতে পারে মৃত্যুও? মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি এখন মৃত্যুর আটটা প্রধান কারণের একটা হল দীর্ঘ ক্ষণ টিভি দেখা!

টানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক। তাঁদের সমীক্ষা বলছে, আশি শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান দিনে গড়ে সাড়ে তিন ঘণ্টা করে টিভি দেখেন। গবেষকদের দাবি, এক টানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যানসার বা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। টিভি দেখার নেশা ডেকে আনতে পারে ডায়বেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা। এই সমীক্ষার ফল আমেরিকান জার্নাল অফ প্রেভেনটিভ মেডিসিনে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের