বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমশের মোবিনের পদত্যাগ : আজ সিলেট যাচ্ছেন ফখরুল

news-image

বিএনপির ভাইস চেয়ারম্যান   সমশের মোবিনের চৌধুরী পদত্যাগপত্র পাওয়ার পর হঠাৎ করে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকাল ১১টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। মির্জা ফখরুলের সিলেট সফরের বিয়য়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী। তিনি জানান, শুক্রবার সকালে তিনি বিমানে করে সিলেট আসবেন। এরপর হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের মধ্যম সারির নেতাদেরও বিষয়টি জানানো হয়নি। সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের কোনো বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ত সিলেট আসছেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে