,

ঢাকায় হবে পাতালরেল, টাকা দেবে বিশ্বব্যাংক

news-image

যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকায় পাতালরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আর এতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা কমিশনে একনেকের সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল নির্মাণের প্রকল্প তৈরির কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালাব। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি করা হবে। মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। এতে করে বিদ্যমান যানজট একেবারেই কমে আসবে।’ 
পাতালরেলের কারা অর্থায়ন করবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস আমাকে বলেছেন পাতালরেল প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা