,

অবশেষে ‘এক সন্তান নীতি’ বাতিল করছে চীন

news-image

বহু দশক ধরে কঠোরভাবে 'এক সন্তান নীতি' অনুসরণের পর চীন অবশেষে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এখন থেকে চীনের সব দম্পতি দুটি সন্তান নিতে পারবেন বলে জানাচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।কমিউনিষ্ট পার্টির তরফ থেকে দেয়া এক বিবৃতিতে আজ এই ঘোষণা দেয়া হয়।১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল চীনে জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা।কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনে এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে যেভাবে চীনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীনদের সংখ্যা বাড়ছে তা নিয়ে।
ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি জন্ম নিরোধ করা গেছে।যেসব দম্পতি এই এক সন্তান নীতি লংঘন করেছেন, তাদের জন্য জরিমানা থেকে শুরু করে কর্মচ্যূতি এমনকি জোর করে গর্ভপাত ঘটানোর মত কঠোর সাজার বিধান ছিল।কিন্তু বিগত দশকগুলোতে ক্রমাগত এই নীতি কিছুটা শিথিল করা হয়। কারণ বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করছিলেন, এই নীতির কারণে চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা