,

কসবায় মোখলেছুর রহমান ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান

news-image

শেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মোখলেছুর রহমান উপজেলার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি প্রদানের লক্ষে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 
২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় ২০১৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২৪তম মেধাভিত্তিক বৃত্তি প্রদান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন; সহকারি কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. মোখলেছুর রহমান, অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, হাসিনা মোখলেছ, প্রভাষক মো. জয়নাল আবেদীন, নারায়ণ চন্দ্র দাস, নিগার সুলতানা প্রমুখ।
এতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী  জান্নাতুল জান্নাত পান্না; প্রথম গ্রেডে বৃত্তি লাভ করে সামিয়া সুলতানা লিমা, শেখ ফারিহা, তাইয়েবা আক্তার, মো. পরশিদ, মো. রিয়াদ হাসান, ইসরাত জাহান নিলা ও শারমিন আক্তারসহ ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ৩১জনকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত ইমাম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. জয়নাল আবেদীনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। 
গুণীজন সম্মাননা দেয়া হয়; মো. দুলা মিয়া (মরণোত্তর), শিক্ষা বিস্তারে শ্রী নারায়ণ চন্দ্র দাস, মো. বাদশা মিয়া, আবদুর রশিদ ভূইয়া, মানবসেবায় মো. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংরাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে