,

মাহমুদুর রহমানসহ ৯ জনের বিচার শুরু

news-image

তেজগাঁও থানার নাশকতা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযুক্ত অপর আসামিরা হলেন : আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎ​ফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু ও জাহাঙ্গীর খাঁ। অভিযুক্তরা সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।



অভিযোগ গঠনের সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় মাহমুদুর রহমানকে। আদালতে হাজির না থাকায় চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন আদালত। আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার ফার্ম​ভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা-পুলিশ। মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। এদিকে আজ মাহমুদুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেছেন। 

kalerkantho.com/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা