,

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে জেলা দখল তালেবানের

news-image

আফগানিস্তানে ভূমিকম্পের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি জেলা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতভর লড়াইয়ের পর বুধবার (২৮ অক্টোবর) সকালে ভূমিকম্প বিধ্বস্ত তাখার প্রদেশের দারকান্দ জেলাটি দখলে নেয় তারা।
তবে, দারকান্দের দখল নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের ‘ব্যাপক যুদ্ধ’ হলেও’ সরকারিভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার (২৬ অক্টোবর) ভূমিকম্পের পর আফগানিস্তানের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দারকান্দ সেসব এলাকার অন্তর্ভূক্ত নয়। পুরো তাখার প্রদেশেই নিহত হয়েছে ১৫ জন। দারকান্দে কয়েকজনের আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তালেবানদের কাছে দারকান্দ জেলার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে তাখার পুলিশের প্রধান আবদুল খলিল আসির বলেন, ছয় ঘণ্টা লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তবে, লড়াইয়ে কোনো হতাহতের খবর দেননি তিনি।
অবশ্য, এ যুদ্ধে ১২ পুলিশ নিহত ও আরও কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ।
চলতি বছর অঞ্চল দখলে ব্যাপক লড়াই চালিয়ে আসছে তালেবান যোদ্ধারা। এরমধ্যে কেবল কুন্দুজ প্রদেশ দখলেই কয়েকবার আক্রমণ করে তারা। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু পার্বত্য এলাকা তালেবান যোদ্ধাদের দখলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা