,

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে নায়িকা দিতি

news-image

আবারো অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা দিতি। কেমোথেরাপি-পরবর্তী শারীরিক সমস্যা বেড়ে গেছে।
বুধবার দুপুরে মুঠোফোনে দিতির মেয়ে লামিয়া বলেন, ‘কেমোথেরাপি নেওয়ার পর নানা ধরনের শারীরিক সমস্যা হয়। আমাদের এ ব্যাপারে চিকিৎসকেরা কিছুটা ধারণা দিয়েছেন। তবে মায়ের সমস্যা একটু বেশি মনে হচ্ছে।’
লামিয়া আরো জানান, ‘শিগগিরই মাকে আবার হাসপাতালে ভর্তি করার কথা ভাবছি। শারীরিক অবস্থা কিছুটা অনুকূল হলে আমরা মাকে আবার চেন্নাই নিয়ে যাব।’
দিতি কন্যা আরো বলেন, ‘মাকে নিয়ে সবার বিভিন্ন প্রশ্ন শুনে শুনে আমরা বিব্রত হচ্ছি। আমরা মাকে সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় সব চেষ্টা করছি। অসুস্থতা নয়, মায়ের ভালো খবরগুলো সবাইকে জানাতে চাই। এ কারণেই গণমাধ্যম থেকে আমরা একটু দূরে থাকতে চাইছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
লামিয়ার সঙ্গে যখন কথা হয়, দিতি তখন তার বাসায় ছিলেন। গত ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছেন।
গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। আরটিএনএন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে