,

সবচেয়ে লম্বা গাছ, সর্বোচ্চ জলপ্রপাত

news-image

পৃথিবীতে সবচেয়ে লম্বা গাছের নাম রেডউড। দেখা মেলে ক্যালিফোর্নিয়াতে। লম্বায় রেডউড ১০০ মিটার ছাড়িয়ে যায়। এ প্রজাতির সবচেয়ে লম্বা গাছের নাম দেয়া হয়েছে ‘হাইপেরিয়ন’, যা কিনা প্রায় ১১৫ মিটার উঁচু। ক্রমেই সরু হয়ে উপরের দিকে উঠে যাওয়া এ বৃক্ষের গোড়ার পরিধি গড়ে ৭ মিটার। রেডউড গাছের আয়ু গড়ে ৭০০ থেকে ৮০০ বছর হলেও কোনো কোনো গাছ ২০০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ধারণা করা হয়, পৃথিবীতে এদের আবির্ভাব প্রায় ২৪০ মিলিয়ন বছর আগে। বলতে গেলে ডাইনোসর যুগের কাছাকাছি সময়ে। এরা সাধারণত ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী এলাকায় জন্মে। বেঁচে থাকার জন্য এদের প্রচুর পানির প্রয়োজন হয়। যে কারণে এ গাছের শিকড় প্রায় ১০০ মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। এছাড়া বৃষ্টির পানি এবং পাতায় জমে থাকা তুষার গলা পানিতেও এরা নিজেদের চাহিদার অনেকাংশই পূরণ করে থাকে। রেডউড খুব দ্রুত বৃদ্ধি পায়, বছরে ২ থেকে ৩ ফুট। এ কারণেই এরা দ্রুতবর্ধনশীল বৃক্ষের মধ্যে অন্যতম।

 

সর্বোচ্চ জলপ্রপাত
 

পৃথিবীতে সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল ফলস। ভেনিজুয়েলার ক্যানেইমা ন্যাশনাল পার্কে অবস্থিত এ জলপ্রপাতের উচ্চতা ৯৭৯ মিটার। তবে ৮০৭ মিটার উচ্চতা এবং ১৫০ মিটার প্রশস্থ স্থান থেকে পানি সোজাসুজি নিচের দিকে পড়ে।longhill জলপ্রপাতটি উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে প্রায় ২০ গুণ উঁচু। ক্যানেইমা ন্যাশনাল পার্ক ভেনিজুয়েলার সর্ববৃহৎ এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম উদ্যান হিসেবে বিবেচিত। ১৯৩৭ সালে অ্যাঞ্জেল প্রপাতটির নামকরণ হয় বৈমানিক জিমি অ্যাঞ্জেলের নামানুসারে। সেসময় তার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে পাহাড়টির ওপর বিধ্বস্ত হয়। অ্যাঞ্জেল প্রপাতটির উচ্চতা এতই যে, শুষ্ক মৌসুমে জলেরধারা ভূমি পর্যন্ত পৌঁছানোর আগেই তা বাষ্পীভূত হয়ে কুয়াশায় পরিণত হয়ে যায়। আর বর্ষার সময় জলের ধারা দুই ভাগ হয়ে পড়তে থাকে। এছাড়াও নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য অ্যাঞ্জেল জলপ্রপাত দর্শণার্থীদের জন্য বেশ আকর্ষণীয় স্থান।
– See more at: http://www.jugantor.com/nature-&-life/2015/10/17/338128#sthash.D8PQ7cFX.dpuf

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের