শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া ব্যর্থ! জেনিফার লরেন্স সোচ্চার

news-image

ফিল্মী ক্যারিয়ারে সফলতাই সব সময় পদলেহন করবে। ব্যর্থতা ধারে-কাছেও আসবে না। এমনটা কল্পনা করাও অনেকটা দুঃস্বপ্ন। যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির বাঘা বাঘা তারকা শিল্পীরাও হিটের খড়ায় ভোগেন এমন ইহিতাসও আছে ভুরি ভুরি। তাই সেদিক থেকে বিচারে ক্যারিয়ারের মাত্র কয়েক বছর পারি দেয়া আলিয় ভাট ব্যর্থতায় মুখথুবড়ে পরবেন এমনটা হওয়ার নয়।aliabird
তবে আশাটা একটু বেশিই ছিল বৈকি। একদিকে ইমতিয়াজ আলীর দুর্দান্ত পরিচালনায় গেল ছবি হাইওয়েতে দুর্দান্ত অভিনয় করে সফলতাটাকে ভালোভাবেই আঁকড়ে ধরেছিলেন আলিয়া। অন্যদিকে হায়দার দিয়ে আবারো হিটের জগতে পা ফেলেছিলেন শহীদ কাপুর। আর তাই এই দুই তারকার প্রথমবারের মতো একসঙ্গে হওয়া নিয়ে একটু বেশিই উৎসুক ছিল জনতা। কিন্তু ওই যে অতি প্রত্যাশার গুড়ে বালি। ঠিক তেমনটাই হচ্ছে সম্ভবত আলিয়া ভাট-শহীদ কাপুর জুটির নবতম ছবি ‘সানদার’-এর ভাগ্যে। ছবির গল্পে ও নির্মাণে নানা অসঙ্গতি তো রয়েছেই। তার পাশাপাশি আলিয়ার অতিরিক্ত সুন্দরী সাজার প্রয়াস আর দুর্বলভাবে গ্রন্থিত ও সজ্জিত শহীদ কাপুরের চরিত্র নিয়েই যেন বেশি বিরক্ত দর্শক। আর তাই প্রত্যাশার জোয়ারে পয়লা দিন ১৩ কোটি রুপির বেশ ভালো একটা অংক বাগালেও দ্বিতীয় দিনেই তা মুখথুবড়ে পড়ে মাত্র ৭ কোটিতে। আর এমনটা হলে বিশাল বাজেটের ছবি সানদার শত কোটির বহু আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বক্স অফিস জীবন থেকে, এমনটাই ধারণা ফিল্মবোদ্ধাদের। তবে এমন ফলাফলটা আলিয়া-শহীদ তো বটেই পরিচালক বিকাশ বাহেলের কাছে থেকেও অপ্রত্যাশিত ছিল বলে আশাহত দর্শক।
তবে সিনেমায় ব্যর্থ হলে কি হবে, অন্যান্য সময়ের মতো মিডিয়াতে নানা উছিলায় সরব হতে পিছু হটেননি আলিয়া। সম্প্রতি সিনেমার প্রচারণায় একটি রেডিও শোতে নিজেকে আংশিক নারীবাদী বলে একটা উক্তি করাও তাকে নিয়ে তামাশা জুটেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। তবে সেখানেই শেষ নয়, এই জ্বলন্ত উনুনে আবার ঘি ঢেলেছেন সাবেক বিগবস খ্যাত টিভি তারকা স্বপ্না ভাবনানি। আংশিক নারীবাদী শব্দের উক্তিতে আদৌ নারীবাদ কিংবা নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝে আদৌ তা আলিয়ার বুদ্ধিতে কুলোয় কীনা তা নিয়েই টুইটারে হেসে খুন স্বপ্না। আপাতত সানদার আর তার প্রচার-প্রচারণা নিয়ে অতিব্যস্ত আলিয়া বিষয়টাকে আমল না দিলেও সময় এলেই একটা মোক্ষম জবাব দেবেন এমনটাই ভাবছেন তার ভক্তরা। আপাতত সব সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকারকেই আলিয়া বন্দি রেখেছেন তার হালের ছবি সংক্রান্ত নানা বিষয় নিয়ে। শহীদ-পংকজ, বাপ-বেটা জুটির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কিংবা ব্রিটেনের মতো ছোট দিনের শহরে সারা রাত শুটিং করা নিয়ে তার অদ্ভুত অভিজ্ঞতার গল্পের ঝাপি নিয়ে। তবে এই প্রচার-প্রচারণা কতটুকু ভাগ্যন্নোয়ন ঘটাতে পারবে ছবিটার- এ নিয়ে সংশয় সবার মনেই। বরং হালে অন্য ইয়ংস্টারদের মতো এয়ারবোর্ড ক্রেজে আলিয়ার নাম লেখানো নিয়ে তামাশা জমেছে ঢের। সেফলি কিংবা ডাবসম্যাশ জ্বরের পর এই দুই চাকার ব্যালেন্সিং বোর্ডে আলিয়ার ভিডিও শেয়ার দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘নড়বড়ে ক্যারিয়ারে নিজেকে সামলানো শিখতেই বুঝি আলিয়ার এই এয়ারবোর্ড কারিশমা’। তবে যে যাই বলুক, এ সব নিন্দায় কান নেই আলিয়ার। বরং নিজেকে প্রতিনিয়ত গড়ে-পিটে নিয়ে নিজের সৌন্দর্যের মতোই কমনীয় একটা ভবিষ্যৎ ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে যাত্রা অব্যাহত তার।
 

 

জেনিফার লরেন্স সোচ্চার

নারীর সমঅধিকার। নারীর ক্ষমতায়ন। এসব প্রথাগত বুলি আউড়ে যাওয়ার মতো সমাজ সচেতন মানুষের হয়তো আজ অভাব হবে না আধুনিক সমাজব্যবস্থায়। কিন্তু তার কতজনই যে নিজ জীবনে এসব আদর্শের প্রতিফলন ঘটান সেটাই সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন সবার কাছে। jariআর তেমনটাই সত্য হওয়াতে নারীর পদমর্যাদা এখনও অনেক শিক্ষিত সমাজেই প্রশ্নবিদ্ধ। যে মিডিয়া জগৎ কিংবা চলচ্চিত্র অঙ্গন নারীর সুযোগ্য সম্মান নিশ্চিত করার বিপরীতে দিনকে দিন নারীকে করে তুলছে পণ্য। সেখানে শ্রম ও মেধার যোগ্য মূল্যায়ন কী পাচ্ছে তারা? বলিউডে এ বিষয়টি মাঝে মধ্যেই বেশ নাড়াচাড়া দিয়ে উঠলেও যে তিমির সে তিমিরেই রয়ে গেছে আজ অব্দি। শুনলে অবাক হবেন হয়তো। তথৈবচ অবস্থা খোদ হলিউডেরও।
তার চেয়েও মজার কথা অনেক নামজাদা বড় বড় রথি-মহারথী অভিনেত্রীই হয়তো লোকলজ্জা কিংবা নিজেদের সম্মান বাঁচাতে এ বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেন না। তবে জেনিফার লরেন্স অবশ্য এ বিষয়টার ওপর একটা চপেটাঘাত করে পুরো বিষয়টাকে নিয়ে এসেছেন আলোচনায়। এমনিতে অভিনেত্রী জেনিফার লরেন্সের অতি অমায়িক আচরণ আর সজ্জন ব্যবহারে তার প্রতি রুষ্ট মানুষ হলিউডে খুঁজে পাওয়া দুষ্কর। আর তেমনটা বলেই জেনিফার যখন অভিনেত্রীদের সুষ্ঠু পারিশ্রমিক পাচ্ছেন না বলে আওয়াজ তোলেন সেটা অনেক বেশিই বিশ্বাসযোগ্যতা অর্জন করে ভক্ত থেকে শুরু করে সহকর্মী অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীদের মধ্যে। ব্র্যাডলি কুপার, জন হাশারসনের মতো সহঅভিনেতারা আওয়াজ তুলেছেন- এরপর থেকে এমন অভিযোগে জেনিফারের পাশে দাঁড়াবেন। ভূয়সী প্রশংসা করেছেন জেনিফারেরও এমন প্রশংসনীয় একটি উদ্যোগের জন্য। তবে সবাই যে এমন ভালোদের দলে তা নয়। অ্যাডভেঞ্জার্স সিরিজে যতই দুষ্টকে তীরবিদ্ধ করুক হকআই, বাস্তব জীবনে রূপদাতা জেরিমি রেনার অবশ্য ততটাই আত্মকেন্দ্রিক। আর তাই লরেন্সের এ পারিশ্রমিকে নারী-পুরুষ সমঅধিকার বিষয়ে নিজেকে গুটিয়ে নিয়ে এসব তার মাথাব্যথার বিষয় নয় বলে অভিব্যক্তি দিয়েছেন রেনার। তবে জেরিমির খ্যাতি তাতে কিছুটা কমেছে বলেই ঠাউরাচ্ছেন হলিউডি সমালোচকরা। আসলে সুপারহিরোর এমন সাদামাটা স্বার্থপরতা মানতে পারছেন না অনেকেই।
তবে এমন প্রথাবন্দিদের ঝেটিয়ে বিদেয় করতে অবশ্য আসছে বড়দিনেই হামলা চালাবেন জেনিফার। নাহ, এভাবে জেরিমিকে আক্রান্ত করার মতো অভদ্র মেয়ে জেনিফার লরেন্স নন। ক্রিসমাসে মুক্তি প্রতীক্ষিত ‘জয়’ ছবির গল্প নিয়েই এমনটা মন্তব্য হলিউডি সংবাদমাধ্যমগুলোর। বিশেষ করে জয়ের ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকেই একটু নড়েচড়ে বসেছিলেন সবাই। প্রতিটি দৃশ্যে জেনিফারের এমন অসংলগ্ন সব উপস্থিতি, পুরো ট্রেলারকে একটা গল্পে গাথাও হয়েছিল দুষ্কর। ছবিটাকি মেলোড্রামা? নাকি অ্যাকশন? নাকি অন্যকিছু? এটাই বোঝা যাচ্ছিল না। শেষ অব্দি জানা গেলো ঘরদোর পরিষ্কারের মহাস্ত্র মিরাকেল মপ-এর উদ্ভাবন যে নারীর হাতে, সেই জয় ম্যানগানোর জীবনের গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার। পুরো ছবিতে একজন উদ্যোক্তা নারীর জীবনযুদ্ধের গল্পে অনবদ্য অভিনয়ে জেনিফার নাকি ছাপিয়ে যাবেন ব্র্যাডলি কুপার কিংবা রবার্ট ডি নিরোকেও। এমনটাই জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।
তবে এখানেই শেষ নয়। ক্যারিয়ার আর ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ব্যক্তি জীবনেও নাকি নিজেকে ভীষণ ব্যস্ত রেখেছেন জেনিফার। সঙ্গী সেই পুরনো লিয়াম হেমসওয়র্থ। তবে লিয়ামের সঙ্গে এ গোপন প্রণয় দিনের আলোতে ধরা দিলেও কবে যে স্বঘোষিত সম্পর্কে রূপ নেবে সেই বিষয়টিতে ভক্তদের এখনও ধোঁয়াশাচ্ছন্ন রাখাতেই মনঃস্থির জেনিফারের। দেখা যাক শেষ অব্দি কোথাকার জল কোথায় গড়ায়!