,

২৮ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

news-image

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বেতনা ও বুজরুক সীমান্তে বিএসএফের হাতে ২৮ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। ওই বাংলাদেশীদেরকে ভারতের কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা আটক করেছে বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের মৃত সামাদের ছেলে রহিমউদ্দীন (৩০), বদরুর ছেলে একরা (৩৫), আজিজুলের ছেলে মসিউর (২৬), মেজার ছেলে আজারুল (৩৩), আমিরুলের ছেলে মামুন (২২), সহিদুলের ছেলে আব্বাস (৩৫), ইউনুসের ছেলে ন্যাঙড়া (২০), সামসুলের ছেলে কালু (১৮), রাসেল (২২), আনটুলর ছেলে বিল্পব (২০), মিজানুরের ছেলে জসিম (১৮) ও ফজিলের ছেলে সাদ্দামের নাম জানা গেছে।


বৃহস্পতিবার সকালে বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বুধবার ভোরে ওই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করছিল তারা। এ সময় ভারতীয় ১২১ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা ও গোয়ালপুকুর থানা পুলিশ তাদের আটক করে। বিজিবির দিনাজপুর ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.ক.কামাল বলেন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিএসএফ। বিজিবির বেতনা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ