,

বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি ম্যান্ডেলা, নবম ইউনূস

news-image

বিশ্বের ‘সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি’দের শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ ফ্রান্সিস। আর এই তালিকার নবম স্থানে রয়েছে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস। এর পরের অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র পরিচালিত ‘গ্লোবাল শেপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫’ শীর্ষক এক জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঐ জরিপে অংশ নিয়েছেন বিশ্বের ‘সচেতন’ ১ হাজার ৮৪ জন মানুষ। বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই জরিপ চালানো হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ।
এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন- তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ