,

কসবায় পাইপগান ও গুলি উদ্ধার, গ্রেফতার-১

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার রাতে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ সময় পুলিশ তারিকুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছেন; তারিকুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন, গণধর্ষণ ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস.আই) আবু বকর সিদ্দিক বাদী হয়ে তারিকুল ইসলামের বিরুদ্ধে কসবা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।  
গ্রেপ্তার হওয়া তারিকুল ইসলাম (২৩) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে। তাকে গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে;  ব্রাহ্মণবাড়িয়া জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার থেকে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছেন। পরে তারিকুল ইসলামের হেফাজতে থাকা তার কথা মতে একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি বিদ্যানগর গ্রামের কবরস্থানের মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন; একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ তারিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা