বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি হত্যায় কাইয়ুমকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান : হানিফ

news-image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বড় ভাই তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। তারা নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। খালেদা জিয়া যখন চিকিৎসার নামে লন্ডনে গিয়েছিলেন তখনই অনেকে সন্দেহ করেছিলেন, ওই কুপুত্র তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করবেন। বিএনপি নেতা কাইয়ুম কমিশনারকে নির্দেশ তারেক রহমানই দিয়েছেন। গোয়েন্দা সংস্থা খোঁজ নিলেই এ তথ্য বেরিয়ে আসবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুননেছা ইন্দ্রিরা, সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ। জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত ২ নভেম্বর জনসভা সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, টিআইবি বলেছে, সংসদ অকার্যকর। তারা তো বলবেই। কারণ সব ক্ষেত্রে সরকারের সাফল্য হয়েছে। তাহলে বোঝাই যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। টিআইবি ফরমুলা দিয়েছে একটি নির্বাচন দিলে এবং বিএনপি ক্ষমতায় আসলে নাকি সংসদ কার্যকর হবে। কিন্তু বিএনপি বিরোধী দল থাকাকালে অশালীন ভাষা ও খিস্তিখেউর ছাড়া কিছুই হয়নি। সংসদ অকার্যকর করতে যা যা করা দরকার বিএনপি তাই করেছে।

হানিফ বলেন, সরকারকে ব্যর্থ করার জন্যই দুই বিদেশ নাগরিককে হত্যা করা হয়েছে। আর পশ্চিমা বন্ধুরাও রেড এ্যালার্ট জারি করলেন। আমি বলব, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। আমাদের ওপর জোর করে আইএস ও জঙ্গি ইস্যু চাপিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাভেল্লা সিজারের হত্যাকারী চারজন আটক করা হয়েছে। তারা ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাতে এক বড় ভাইয়ের নির্দেশে এ হত্যাকাণ্ড হয়েছে বলে উঠে এসেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে জঙ্গি নেই, যা আছে তা বিএনপি-জামায়াতের মধ্যে। বাংলা ভাই, হরকাতুল জিহাদ এমন সব খণ্ড খণ্ড নাম দিয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। যদি জঙ্গি খুঁজতে হয়, তা বিএনপি-জামায়াতের মধ্যে খোঁজেন।
 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান