,

কসবায় প্রকৃচি- বিসিএস সমন্বয় কমিটির ৬ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিসিএস সমন্বয় কমিটির (প্রকৃচি) উদ্যোগে বুধবার দুপুরে মানববন্ধন হয়েছে। বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন, বেতন-ভাতা উত্তোলনে পূর্বের নিয়ম বহালসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে কসবা-আখাউড়া সড়কে দুপুর ১২টা থেকে ঘন্ট্যব্যাপী  মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, বঙ্গভবন, মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল ও সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সুযোগের দাবী জানান।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা