,

অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বে ১৭ নভেম্বর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সকারুরা। 

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। তাই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে খেলতে বাংলাদেশে আসতে চাইছিল না দলটি। এ প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে খেলাটি বাতিল অথবা ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাদের অবেদন প্রত্যাখ্যান করে। 

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ের খেলা সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ফিফা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকায় শেষ পর্যন্ত ঢাকায় আসতেই হচ্ছে সকারুদের। যদিও অধিকতর নিরাপত্তা ব্যবস্থার দাবি করছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা