বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীকে বিয়ে করলেন দেব!

news-image

ওপার বাংলার মিডিয়ায় কম জল ঘোলা হয়নি সুপারস্টার দেব ও মিষ্টি হাসির নায়িকা শুভশ্রীর প্রেম নিয়ে। লুকোচুরির খোলস ভেঙে একটা সময় তারা নিজেরাই ঘোষণা দিয়েছিলেন একে অপরকে ভালবাসেন। তারপর অপেক্ষা ছিলো কেবল বিয়ের। 

কিন্তু ২০১৩ সালের শেষ দিকে হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। একসাথে ছবি করা দূরে থাক, কেউ কারো ছায়াও মারাতেন না তখন। তারপর অনেক জল গড়িয়েছে। শুভশ্রী জিতের সাথে বস করে অবশেষে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এলেন বাংলাদেশের সিনেমা হলে। আর দেব এমপি হয়ে শোভা বাড়ালেন পশ্চিম বঙ্গের সংসদে। 

আশার কথা হলো সম্প্রতি মান ভেঙেছে দুই তারকার। আবারো তারা একসাথে ছবি করছেন। প্রেমও নাকি করছেন ছুটিয়ে। নতুন করে জোড়া লাগা সেই সম্পর্ক মিডিয়া উস্কে দিয়েছে একটি ছবিতে। সম্প্রতি প্রকাশ হয়েছে দেব ও শুভশ্রীর বিয়ের ছবি। তাই দেখে সবাই ভাবছেন- লুকিয়ে বুঝি বিয়েটাই সেরে ফেললেন টালিউডের জনপ্রিয় এই জুটি। 

কিন্তু খোঁজ নিয়ে জানা গেল এ ছবি সত্যিকারের বিয়ের নয়। তারা ‘ধুমকেতু’ নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন। সেখানেই এই সাজ।

প্রথম দিনের শুটিংয়ে দেবকে দেখা গেলো ছাক্কা কপালে চন্দনের ফোটা দিয়ে বরবেশে৷ কনের সাজেও সেজেছেন শুভশ্রী। আরো একটি নতুন খবর হলো ‘ধূমকেতু’ দিয়ে শুরু হলো দেবের নতুন আরেকটি ইনিংস। কারণ, এ ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার। আর যাত্রাটা শুরু করলেন শুভশ্রীকে সঙ্গে নিয়েই। দেবের প্রযোজনা সংস্থার নাম- ‘দেব এন্টারটেইনমেন্ট’ ভেঞ্চারস।

ছবির পরিচালক অবশ্য জানিয়েছেন, দেব-শুভশ্রীর মতো নায়ক নায়িকা থাকলেও, তিনি তার ঘরানা অনুযায়ীই এ ছবি করছেন৷ আর সেখানে দুই চরিত্র হিসেবেই দেখা যাবে তাদের৷

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা আকাশচুম্বি। তাই তাদের প্রতি দর্শকের প্রত্যাশাও পর্বতসমান। গেলো পূজায় দেব অভিনীত ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে মুক্তি পায় `শুধু তোমারই জন্য’ ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে। এখানে দেবের বিপরীতে ছিলেন শ্রাবন্তী।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান