,

ব্রাহ্মণবাড়িয়া আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় শুরু হয়েছে 'আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা' (অনূর্ধ্ব-২১)।আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই ভুলে যেতে বসেছি যে কাবাডি আমাদের জাতীয় খেলা।তাই হারিয়ে যাওয়া এই খেলাটি পুনরুজ্জীবিত করতে আমাদের এ আয়োজন।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শফিকুল ইসলাম। প্রথম দিনের খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দলের সঙ্গে আখাউড়া উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. খসরু। তাকে সহায়তা করেন আব্দুস সাকির ও কাউছার।                                                                                                                                                

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা