,

তিন ফরম্যাটেই শীর্ষে অনড় সাকিব

news-image

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তার শীর্ষ স্থান অক্ষুণ্ন রেখেছেন। গতকাল ঘোষিত র‌্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথকে হটিয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টে দারুণ নৈপুণ্যের (৮৫, ৩৩*, ৮৮, ৭১ রান) প্রতিদান পেয়েছেন তিনি। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আগের মতো ডেল স্টেইন।

ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের ডানহাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। তার এ অভাবনীয় সাফল্যের পেছনে কাজ করেছে দুবাই টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষের ওই টেস্টে তিনি ১৮০ রানে ৮ উইকেট নেন।

কিন্তু অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া তিনি আগের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন। সর্বশেষ ঘোষিত এ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমটি ড্র করার পর দ্বিতীয়টি জিতেছে ১৭৮ রানে। এতে দলীয় ও খেলোয়াড় প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যাপক উন্নতি। দলগতভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা ভারতকে টপকে চতুর্থ স্থানে উঠেছে। তাদের সামনে এখন দ্বিতীয় স্থানে ওঠার দারুণ সুযোগ। এখন তাদের পয়েন্ট ১০১। শারজায় সিরিজের শেষ টেস্টে জিতলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠবে। ওই টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে ১০৬। একই পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। কিন্তু কম ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করায় অস্ট্রেলিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করবে পাকিস্তান। – See more at: http://www.sheershanewsbd.com/2015/10/27/101628#sthash.kZDpHIVO.dpuf

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা