বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর ও সুস্থ ত্বক

news-image

পর্যাপ্ত ঘুমের অভাবে তৈরি হওয়া ফ্যাকাশে ত্বক কারোই কাম্য নয়। আপনার ত্বক এমনকি পুরো শরীরের সুস্থতার জন্য প্রয়োজন প্রতি রাতে গড়ে ৮ ঘণ্টা ঘুম। তাই সুস্থ-সুন্দর থাকতে একটু কষ্ট হলেও রাত জেগে টেলিভিশন না দেখে বা অন্য কাজে নিজেকে ব্যস্ত না রেখে চেষ্টা করুন একটা ভালো ঘুম দেওয়ার।

প্রতিদিন সাবান ব্যবহারে আপনার ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তাই একটি ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন, যা আপনার ত্বককে রুক্ষতা থেকে বাঁচিয়ে রাখবে। প্রতিদিন গোসলের পর মনে করে লোশন লাগান, এতে আপনার ত্বক ভালো থাকবে।

যদিও আপনি এখন আর ছোট নন, তবুও আপনার শরীরের পর্যায়ক্রমিক বৃদ্ধির জন্য ভিটামিন এখনো জরুরি। প্রতিটি মানুষেরই প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত। ভিটামিন এ, বি, সি এবং ই ত্বককে টানটান রাখতে সাহায্য করবে, আর জিঙ্ক ত্বককে বিকিরণ থেকে রক্ষা করবে।

অনেকেই হয়তো জানেন না, ত্বকের ক্যান্সার খুবই প্রচলিত একটি নিরাময়ক রোগ। প্রতিদিন সানস্ক্রিন লোশন ব্যবহার ইউভিএ/ইউভিবি রশ্মির বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে আপনার ঝুঁকি কমায়। রঙের বদল ও অস্বাভাবিক আঁচিল ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং এটা নিজের সতর্কতার মাধ্যমে খুব সহজেই নিরাময় করা সম্ভব। তাই আপনার একটু সচেতনতাই আপনাকে দিতে পারে সুস্থ-সুন্দর ত্বকের সাথে সাথে একটি পরিপূর্ণ জীবন।

ঘরে বসেই কীভাবে আপনার ত্বকের পরিচর্যা করবেন, তার পরামর্শ নিচে দেওয়া হলো।

ঘরোয়া ফেসপ্যাক ড্রাই স্কিন

হানিপ্যাক :ডিমের কুসুমের সঙ্গে আধা চামচ মধু, ১ চা চামচ মিল্ক পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন।

১ চা চামচ অরেঞ্জ জুসের সঙ্গে মধু মিশিয়ে নিন। ত্বক নরম রাখতে এর কোনো জুড়ি নেই।

ক্যারট মাস্ক: গাজর, বাঁধাকপি ও ওলকপি একসঙ্গে ফুটিয়ে নিন। সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিন। মুখ ধোয়ার জন্য এই পানি ব্যবহার করতে পারেন। বাকি ভেজিটেবল ম্যাশ করে নিন। ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন। গাজরে রয়েছে ভিটামিন এ, বাঁধাকপিতে প্রচুর মিনারেল রয়েছে। ওলকপি পাওয়ারফুল ক্লিনজার। শুষ্ক ত্বকের জন্য এই কম্বিনেশন খুবই উপকারী।

গাজর কুঁড়ে নিন। তারপর কোঁড়ানো গাজর মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অয়েলি স্কিন

হানিপ্যাক: ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ দই আর সামান্য হলুদ মিশিয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এটা দারুণ।

ডিমের সাদা অংশের সঙ্গে আধ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ২০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন।

সেনসিটিভ ত্বক

ওটমিল প্যাক: ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য চাই আধ কাপ সিদ্ধ ওটমিল, ১টা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও ম্যাশড আপেল আধা কাপ। এসব উপাদান একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান