,

মুজাহিদের আইনজীবীকে হয়রানি না করার নির্দেশ

news-image

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুই আইনজীবীকে হয়রানি বন্ধে আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে হয়রানি না করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে এ আদেশ দেন।

আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আদালত মুজাহিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে সহায়তা করতে শিশির মনিরকে যেন হয়রানি না করা হয় সে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন। এর আগে গত ২৫ অক্টোবর অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে হয়রানি না করার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের মোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান চালায়। অন্যদেক আরেক আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে একইদিন দুপুর ২টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছিল তার পরিবারের সদস্যরা। তবে অ্যাডভোকেট আসাদকে ২৫ অক্টোবর বিকেলে আদালতে হাজির করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা