,

লেবাননে ২ টন মাদকসহ সৌদি যুবরাজ গ্রেফতার

news-image

সৌদি আরবের প্রিন্স আব্দেল মোহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজকে ২ টন মাদকসহ গ্রেফতার করেছে লেবাননের পুলিশ। এ সময় তার চার সফরসঙ্গীকেও গ্রেফতার করা হয়। সোমবার দেশটির রফিক হারিনি বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর ডেইলি মেইল অনলাইনের। প্রিন্স আব্দেল বিন ওয়ালিদ একটি ব্যক্তিগত বিমানে লেবাননে অবতরণের পরই তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তারা ৪০টি মাদকদ্রব্যের প্যাকেট পান। অ্যামফেটামিন নামের একটি মাদক ছিল এসব প্যাকেটে। যুবরাজকে জিজ্ঞাসাবাদ করছেন কাস্টমস কর্মকর্তারা। লেবাননের পুলিশ জানিয়েছে, দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে মাদক পাচারের বড় চালান উদ্ধারের ঘটনা। এই মাদক সাধারণত মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হয়, বিশেষ করে সিরিয়ায় যুদ্ধে নিয়োজিত ব্যক্তিরা এই মাদক বেশি পরিমাণে ব্যবহার করে।

 

লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগত একটি বিমান রিয়াদে যাচ্ছিলেন এবং এতে বড়ির ৪০টি স্যুটকেস ছিল। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন অন্য এক সৌদি যুবরাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা