,

গবেষণায় জানা গেল মানুষের কেন থুতনি থাকে

news-image

মানুষের চেহারা প্রকাশের জন্য থুতনির আলাদা একটি মূল্য রয়েছে। অন্য বহু প্রাণীরই এমন থুতনি নেই। কিন্তু মানুষের কেন থুতনি রয়েছে? এ প্রসঙ্গে গবেষকরা বেশ কিছুদিন ধরেই গবেষণা করছিলেন। সম্প্রতি এ গবেষণার ফলাফলে নতুন তথ্য জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিসকভারি। অতীতের মনে করা হতো মানুষের থুতনি দিয়ে খাবার চূর্ণ করতে বা চিবুতে সুবিধা হয়। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটি অব আইওয়ার গবেষকরা এ ধারণাকে ভুল বলে মনে করছেন।


গবেষকদের মতে, সামাজিক পরিবর্তনের ফলে মানুষের হরমোন মাত্রায় যে তারতম্য হয়, সে কারণেই মানুষের থুতনি সৃষ্টি হয়। বিষয়টির ব্যাখ্যায় গবেষকরা বলেন, উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সামাজিক নানা সম্পর্কের সঙ্গে পরিচিত হতে থাকে। আর এতে এলাকা ও সম্পত্তি নিয়ে শারীরিক সংঘাতের হার কমে আসে। এতে টেসটোসটেরন হরমোনের মাত্রা কমে যায় এবং মানুষের হাড় বর্তমান আকারে আসে। আর এ কারণেই মানুষের থুতনি বর্তমান রূপ পায়। এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক রবার্ট ফ্রান্সিসকাস বলেন, 'আমরা যেটা বলছি তা হলো, বর্তমান মানুষের রয়েছে সামাজিকভাবে অত্যন্ত সংগঠিত যোগাযোগ ব্যবস্থা। তারা সহজেই একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর এটাই হয়েছে বিবর্তনের ফলে।'
তিনি আরো জানান, এ সামাজিক যোগাযোগের ফলে মানুষের সংঘাত যেমন কমেছে তেমন কমেছে হরমোনের মাত্রা। এতে আগ্রাসী মনোভাবের তুলনায় অনুসন্ধিৎসা বেড়েছে। এতে মানুষের পূর্বের চেহারার বদলে বর্তমান চেহারা বাস্তব হয়ে উঠেছে। 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের