,

ইউটিউবে মিলবে না ইএসপিএনের ভিডিও

news-image

ইউটিউব থেকে নিজেদের সব ভিডিও কনটেন্ট সরিয়ে নিচ্ছে খেলাবিষয়ক জনপ্রিয় চ্যানেল ইএসপিএন। শুধু তাই নয়, নতুন করে কোনো কনটেন্টও আপলোড করবে না তারা। গত সপ্তাহে অর্থের বিনিময়ে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখা ও ডাউনলোডের সুযোগ দিতে নতুন সাবস্ক্রিপশন সেবা চালুর ঘোষণা দেয় ইউটিউব। 'ইউটিউব রেড' নামের এ সেবা ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ১০ ডলার। সব কিছু ঠিক থাকলে ২৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র্রে এ সেবা চালু হবে। এরই মধ্যে সব ভিডিও কনটেন্ট প্রোভাইডারকে ইউটিউবে ভিডিও প্রচারের জন্য বাধ্যতামূলকভাবে 'ইউটিউব রেড' সেবায় যুক্ত হতে চুক্তি করতে বলেছে ইউটিউব কর্তৃপক্ষ। আর এখানেই আপত্তি ইএসপিএনের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাটেলাইট ও কেব্‌ল প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি থাকায় ইউটিউবের প্রস্তাবে রাজি নয় তারা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইএসপিএন এবং ইউটিউব কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা